October 28, 2026, 11:54 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার অনুমোদন দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবশেষে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এই যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে এই যুদ্ধবিমান পাবে পূর্ব ইউরোপের এই দেশটি। শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আগ্রাসন মোকাবিলার জন্য পাইলট প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন যুক্তরাষ্ট্র দিয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ইউক্রেন অনেক দিন ধরেই চাইছিল এবং এগুলো পাওয়ার পথ উন্মুক্ত হওয়া রুশ আগ্রাসন মোকাবিলা করা এই দেশটির জন্য বেশ বড় খবর। মূলত যুদ্ধের হিসাবে আকাশে রাশিয়ার সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব মোকাবিলায় সহায়ক হবে এমনটা চিন্তা করে এফ-১৬ যুদ্ধবিমান দাবি করে আসছিল ইউক্রেন।

রয়টার্স বলছে, ওয়াশিংটন ডেনমার্ক এবং নেদারল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথে ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তরের অনুরোধের অনুমোদন দ্রুতগতিতে দেবে যুক্তরাষ্ট্র।

মূলত ডেনমার্ক এবং নেদারল্যান্ডস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে এই আশ্বাস চেয়েছিল। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক বিমান বা যুদ্ধবিমান পাঠাতে চাইলে মার্কিন মিত্র কোনও দেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

মার্কিন যুদ্ধবিমান ব্যবহারে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের জন্য ১১ দেশের সমন্বয়ে একটি জোট রয়েছে এবং এই জোটের নেতৃত্ব দিচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করতে পারলে যুদ্ধের মোড় তারা নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারবে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান চালাতে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ চলতি মাসে ডেনমার্কে শুরু হওয়ার কথা রয়েছে। ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পউলসেন জুলাই মাসে বলেছিলেন, আমরা আগামী বছরের শুরুতে (এই প্রশিক্ষণের) ফলাফল দেখতে সক্ষম হবো।

মূলত ইউক্রেনীয় পাইলটদের পাশাপাশি সহায়ক কর্মীদের প্রশিক্ষণ, বিমান রক্ষণাবেক্ষণ এবং শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান পেতে সক্ষম করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ ডেনমার্ক এবং নেদারল্যান্ডস।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দেওয়ার বিষয়ে ডেনিশ এবং ডাচ পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ওই চিঠির একটি কপি রয়টার্স দেখেছে।

চিঠিতে ব্লিংকেন বলেছেন, ‘ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান হস্তান্তর এবং যোগ্য এফ-১৬ প্রশিক্ষকদের মাধ্যমে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের যে পূর্ণ সমর্থন রয়েছে তা প্রকাশ করতেই এই চিঠি আমি লিখছি।’

ব্লিংকেন আরও বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে, (এফ-১৬ যুদ্ধবিমান হাত পাওয়ার মাধ্যমে) ইউক্রেন তার দেশে চলমান রাশিয়ান আগ্রাসন এবং তার সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন করেন। এ বিষয়ে ডেনমার্কে প্রশিক্ষণের পাশাপাশি রোমানিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনেরও কথা রয়েছে।

মার্কিন কর্মকর্তারা অবশ্য ব্যক্তিগতভাবে বলছেন, এফ-১৬ যুদ্ধবিমানগুলো ইউক্রেনের বর্তমান পাল্টা আক্রমণে সামান্যই সাহায্য করবে এবং ইউক্রেনের সংঘাতপূর্ণ আকাশে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এগুলো কোনও গেম চেঞ্জার হবে না।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page