April 12, 2026, 10:04 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে জঙ্গিবিমান পাঠাতে প্রস্তুত নয় ফ্রান্স : পলিটিকো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনের কাছে এখনই জঙ্গিবিমান পাঠানোর কথা বিবেচনা করছেন না। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে এখনো আলোচনা করার সময় হয় নি। মার্কিন গণমাধ্যম পলিটিকো এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলছে, গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ম্যাকরনের বৈঠক হয়েছে; সেখানে তিনি ইউক্রেনের কাছে আর্মার্ড ভেহিকেল পাঠানোর কথা বলেছেন। তিনি স্থল অভিযান এবং ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেন।
ফ্রান্সের একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাকরনের অফিস মনে করছে ইউক্রেনের জন্য এখন প্রয়োজন ট্যাংক, সাজোঁয়াযান এবং কামানের গোলা বারুদ। এছাড়া, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য ইউক্রেন যে আহ্বান জানাচ্ছে তাতেও সাড়া দেবে ফ্রান্স।
প্যারিস কিয়েভকে জঙ্গিবিমান দিয়ে সহায়তা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওই সূত্র বলেছে, এটি এখনো অনেক পরের ব্যাপার। সূত্র জানায়, এই মুহূর্তে ফ্রান্স শুধুমাত্র স্থল অভিযান এবং আকাশ প্রতিরক্ষা বিষয়ের ওপর গুরুত্ব দিতে চায়।
গতকাল প্রেসিডেন্ট জেলেনস্কি প্যারিস সফর করেন। তার আগে তিনি জার্মানি ও ইতালি সফরে যান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page