March 16, 2026, 11:04 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে জি-টুয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি : ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন।

আসন্ন এই সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে যে জল্পনা ছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্যের মধ্য দিয়ে তা স্পষ্ট হয়ে গেল।

সেপ্টেম্বরের ওই শীর্ষ সম্মেলনে বিশ্বের ২০টি শিল্পোন্নত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে রাশিয়াও রয়েছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আসন্ন এ সম্মেলনে জি-টুয়েন্টিভুক্ত দেশগুলোর বাইরে স্পেন, বাংলাদেশ, নাইজেরিয়া, মরিশাস, মিশর, নেদারল্যান্ড, ওমান, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

জয়শঙ্কর বলেন, “শীর্ষ সম্মেলনে মূলত প্রবৃদ্ধি এবং উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। যুদ্ধ ও সংঘাতের মতো সমস্যাগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচিত হওয়া উচিত।”

তিনি জানান, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।” সূত্র: তাস, স্পুটনিক, ইএফই।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page