November 6, 2026, 6:40 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে যুদ্ধ শেষ করার কোনো চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়।

এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।’ তবে তিনি এই আলোচনার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বৈশ্বিক বাজারকে অস্থির করে তোলা এই সংঘাত শেষ করতে কোনো কূটনৈতিক উদ্যোগ চলছে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তবে আমি মনে করি না তারা এখনো প্রস্তুত। তবে তারা বেশ কাছাকাছি চলে এসেছে।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে—এমন দাবি অস্বীকার করেন।

ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন যে তিনি যুদ্ধ শেষ করতে কোনো চুক্তি করতে চান কি না। কারণ, ‘প্রথমত আপনি কাদের সঙ্গে চুক্তি করছেন তা কেউই জানে না, কারণ তাদের বেশিরভাগ নেতৃত্বই নিহত হয়েছে।’

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন।

তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কোনো আগ্রহ নেই।

রোববার সম্প্রচারিত ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।’

আরাকচি বলেন, ‘আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলা প্রয়োজন এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না। কেননা আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো ভালো অভিজ্ঞতা নেই।’

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page