April 12, 2026, 8:22 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেবে ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার শত শত ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এসব ড্রোনের পাল্লা ২৫০ কিলোমিটারের বেশি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে লন্ডন পৌঁছানোর পর এই ঘোষণা দিল ব্রিটিশ সরকার। এর আগে লন্ডন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়েছে যা এরই মধ্যে রাশিয়ার লুহানস্ক অঞ্চলে ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ভলোদিমির জেলেনস্কি ইউরোপে ঝটিকা সফরে বের হয়েছেন। সফরের প্রথমে তিনি ইতালি যান এবং সেখান থেকে জার্মানি ও ফ্রান্স হয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। জার্মানি ও ফ্রান্স সফরের সময় তিনি দেশ দুটি থেকে বড় রকমের সামরিক সহায়তার আশ্বাস পেয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে গ্রীষ্মকালে ইউক্রেন বড় রকমের সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে। এই অভিযানে সমর্থন দিতেই ইউরোপের দেশগুলো ইউক্রেনকে এ সমস্ত অস্ত্র দিচ্ছে।
যেসব দেশ ইউক্রেনকে স্বপ্রণোদিত হয়ে অস্ত্র দিচ্ছে তার অগ্রভাগে রয়েছে ব্রিটেন। এর আগে তারা ইউক্রেনকে অত্যাধুনিক চ্যালেঞ্জার্স ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দিয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page