April 10, 2026, 5:38 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

‘ইউক্রেনকে দেয়া অর্থ কোথায় যায়; প্রকাশ করল মার্কিন কংগ্রেস ; বরাদ্দ ১১ হাজার ৩০০ কোটি ডলার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে দেয়া মোট সাহায্যের শতকরা ২০ ভাগ সরাসরি কিয়েভ সরকারের কাছে পৌঁছেছে। বাকি অর্থ ইউক্রেনকে অস্ত্র দেয়ার জন্য বরাদ্দ দেয়া হয়েছে এবং তা মূলত মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সের হাতে চলে গেছে। এ পর্যন্ত মার্কিন সরকার ১১ হাজার ৩০০ কোটি ডলার ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ দিয়েছে।

গতকাল মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে শুনানির সময় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
টেক্সাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাককল বলেন, এ পর্যন্ত ইউক্রেনের জন্য যত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তার শতকরা ষাট ভাগ মার্কিন সেনা, মার্কিন কর্মী এবং আমেরিকার অস্ত্র ভাণ্ডারের আধুনিকায়নের জন্য খরচ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মাত্র শতকরা ২০ ভাগ সরাসরি ইউক্রেন সরকারের হাতে পৌঁছেছে।
মাইকেল ম্যাককাল হচ্ছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ব্যাপারে ঘোরতর সমর্থক। তিনি বলেন, কমিটিতে এই শুনানির আয়োজন করার মধ্য দিয়ে তিনি ইউক্রেনকে সমর্থন দেয়ার বিষয়টি বাধাগ্রস্ত কিংবা প্রশ্নবিদ্ধ করতে চান না বরং মার্কিন করদাতাদের অর্থ কিভাবে খরচ করা হচ্ছে তা জানাতে চান তিনি।
গতকালের শুনানিতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ম্যাককালকে জানিয়েছেন, আমেরিকার দেয়া অর্থ এখন পর্যন্ত সঠিক পথেই খরচ হয়েছে।
গত মাসে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, আমেরিকার একদল অডিটর ইউক্রেনে যাবেন এটা নিশ্চিত করতে যে, আমেরিকার দেয়া অর্থ যাতে সঠিক পথে খরচ হয়, এর অপব্যবহার যেন না হয়।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page