October 10, 2026, 8:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার দেবে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বাজেট সমর্থন হিসেবে আরো ৪৯০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেবে। এই অর্থ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ইউক্রেনকে সরবরাহ করা হবে যা দেশটির নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সেবা খাতে ব্যয় করা হবে।

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ওয়াশিংটন ১৮০০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে দিয়েছে। বিশ্বব্যাংকের বিশেষ পদ্ধতির মাধ্যমে এই অর্থের যোগান দেয়া হয়। এর সাথে বাড়তি আরো ৪৯০ কোটি ডলার আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেয়া হবে।
গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিহাল জানিয়েছেন, তার দেশ এই মুহূর্তে মারাত্মক রকমের বাজেট ঘাটতিতে রয়েছে যার কারণে গুরুত্বপূর্ণ পুনর্গঠন কাজ করা সম্ভব হচ্ছে না। এরপর আমেরিকার পক্ষ থেকে বাজেট সহায়তার ঘোষণা এল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন কর্তৃপক্ষ আগামী ১০ বছরে দেশ গঠনের জন্য ৭৫ হাজার কোটি ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিশ্ব ব্যাংক বলছে আগামী দশ বছরে সর্বোচ্চ ৪১ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page