September 21, 2026, 1:07 pm
শিরোনামঃ
বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে পোল্যান্ড। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। খবর সিএনএনের।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।

দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনো পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি।

ইউক্রেনকে সামরিক সহায়তার দিক থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে চলে এসেছে পোল্যান্ড। তাদের এই অঙ্গীকার অন্যদেশগুলোর ওপর চাপ বাড়াবে।

এদিকে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের দাবি, অনিরাপদভাবে মার্কিন ওই ড্রোন ভূপাতিত করে রুশ যুদ্ধবিমান।

প্রকাশিত ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মার্কিন ড্রোন এমকিউ-৯ এর পেছন থেকে উড়ে আসছে রাশিয়ান সু-২৭ বিমান। এরপর যুদ্ধবিমানটি ড্রোনটিকে লক্ষ্য করে তেল নিক্ষেপ করে। এতেই ড্রোনটি ধ্বংস হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page