November 6, 2026, 3:29 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে ইংল্যান্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর জন্য আমেরিকা ও ইংল্যান্ড হয়তো অনেক আগেই ইউক্রেনকে সবুজ সংকেত দিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সিনেটর অ্যালেক্সি পুশকভ। তিনি বলেছেন, আগেই ইউক্রেনকে সবুজ সংকেত দিয়ে এখন একটু একটু করে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

পুশকভ এমন সময় এ মন্তব্য করলেন যখন ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে, লন্ডন ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালানোর কাজে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। ব্রিটিশ সরকারের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান আরো জানিয়েছে, লন্ডন ইউক্রেনকে দেয়া এই অনুমতির খবর কখনও প্রকাশ্যে ঘোষণা করবে না।

এ সম্পর্কে পুশকভ নিজের টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা দৈবক্রমে ঘটেনি; অনেক আগে থেকে পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেন, গার্ডিয়ানে এ সংক্রান্ত খবর প্রকাশ করে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতির ব্যাপারে জনমতের সমর্থন আদায় করা হচ্ছে।

রাশিয়ার সিনেটর অ্যালেক্সি পুশকভ

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরপরই ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে যাচ্ছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে এতদিন তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল।

কিন্তু গত মাসে ইউক্রেনের সেনাবাহিনী হঠাৎ করে রাশিয়ার ৪০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে দেশটির কুরস্ক অঞ্চল দখল করে নেয়। তখন থেকে এ জল্পনা জোরদার হচ্ছে যে, আমেরিকা ও তার ন্যাটো মিত্র দেশগুলো হয়তো ইউক্রেনকে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page