November 3, 2026, 7:48 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে সামরিক সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র গুদাম খালি হয়ে গেছে : জোসেফ বোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিতে গিয়ে ২৭ জাতির এ জোটের অস্ত্রভাণ্ডার অনেকটাই শূন্য হয়ে গেছে। এখন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে সামরিক খাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো অনেক বেশি অর্থ বিনিয়োগ করতে হবে।

গতকাল (রোববার) তিনি এক ব্লগ পোস্টে এসব কথা লিখেছেন। বোরেল বলেন, “আমরা ইউক্রেনকে অস্ত্র দিয়েছি কিন্তু যদি এই অস্ত্র দেয়া অব্যাহত রাখতে হয় তাহলে বুঝতে হবে যে, আমাদের সামরিক ভান্ডার শূন্য হয়ে গেছে এবং সেখানে এখন অর্থ বিনিয়োগ প্রয়োজন। যদি বিনিয়োগ করা সম্ভব হয় তাহলে ইউক্রেনকে যতদিন প্রয়োজন অস্ত্র দেয়া যাবে।”

এর আগে গত সপ্তাহে তিনি ইউরোপীয় ইউনিয়নের সামরিক সক্ষমতার ঘাটতি নিয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। জোসেফ বোরেল বলেন, অর্থ বরাদ্দ দেয়া এবং অভিযানের জন্য বাস্তব সক্ষমতা অর্জন এক জিনিস নয়। ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের সামরিক ব্যয় প্রথমবারের মতো ২০০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে। সামরিক খাতে এই বিশাল অংকের অর্থ ব্যয়ের ভূয়সী প্রশংসা করেন জোসেফ বোরেল।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ১,১০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ব্রিটেন এবং কানাডা সাড়ে পাঁচশ কোটি ডলার ও আমেরিকা একা ২২৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। পশ্চিমা দেশগুলোর এই অস্ত্র-ঢলের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে রাশিয়া। মস্কো বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার অর্থই হবে যুদ্ধ দীর্ঘায়িত করা। কিন্তু পশ্চিমা দেশগুলো রাশিয়ার এসব কথায় কখনো কান দেয়নি।#

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page