September 22, 2026, 9:34 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দিয়েছে ব্রিটেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দেয়ার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপ্পি দেশটির পার্লামেন্টকে বলেছেন, লন্ডন এরইমধ্যে ইউক্রেনে ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র পাঠাতে শুরু করেছে।

হিপ্পি গতকাল একথা নিশ্চিত করেন যে, ব্রিটেনে নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংকের জন্য স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা এরইমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। ব্রিটিশ মন্ত্রী বলেন, “আমরা চ্যালেঞ্জার-২ ট্যাংকের জন্য হাজার হাজার রাউন্ড গোলা ইউক্রেনে পাঠিয়েছি যেগুলোর মধ্যে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলাও রয়েছে।”

ব্রিটিশ সরকার এর আগে কিয়েভকে এ ধরনের ১৪টি ট্যাংক দিতে সম্মত হয়।

গত মাসে ইউক্রেনের সেনাদেরকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেন ব্রিটিশ ও মার্কিন উপদেষ্টারা।

পার্লামেন্টে বক্তৃতা দেয়ার সময় ব্রিটিশ মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ শেষে ইউক্রেন থেকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা সরিয়ে আনা হবে কিনা। এ প্রশ্নের উত্তরে ব্রিটিশ মন্ত্রী বলেন, লন্ডনের সামনে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

মার্কিন সরকার ইরাকে চালানো দু’টি আগ্রাসনে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্র প্রয়োগের কারণে ইরাকে অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ট হয়েছে বলে এক জরিপে দেখা গেছে।

মস্কো বারবার কিয়েভকে বিদেশী অস্ত্রের চালান দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দেয়ার ব্রিটিশ পরিকল্পনাকে ‘বেপরোয়া ও দায়িত্বহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page