October 31, 2026, 10:44 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনজুড়ে বৃষ্টির ন্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ; নিহত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনজুড়ে আবারও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে কয়েকটি অঞ্চল ও শহরে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। কিয়েভ কর্তৃপক্ষ জানায়, হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এ ঘটনায় শিশুসহ ১২ জন নিহতের খবর পাওয়া গেছে।

রাজধানী কিয়েভের একজন বাসিন্দা সংবাদমাধ্যম আল জাজিরাকে ক্ষুদে বার্তায় জানান, সকালে বিস্ফোরণের শব্দে ঘুমে ভেঙে গেছে। অনেকটা ভূমিকম্পের মতো মনে হচ্ছিল।

শুক্রবার সকালে মধ্য ইউক্রেনের ডিনিপ্রো, ক্রেমেনচুক এবং পোলতাভার পাশাপাশি দক্ষিণে মাইকোলাইভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনই তথ্য দিয়েছে ইন্টারফেক্স ও ইউক্রেনের নিউজ এজেন্সি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে ইউক্রেনের মধ্য চেরকাসির কাছে একটি আবাসিক ভবনে আগুন ও ধোঁয়া দেখা গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা।

চেরকাসির গভর্নর ইহর তাবুরেতস টেলিগ্রামে জানান, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের বাহিনী সতর্ক অবস্থানে।

ডিনিপ্রো শহরের মেয়র বরিস বলেন, রাতের হামলায় একজন নারী ও তিন বছরের এক শিশু নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণের প্রস্তুতির মধ্যেই এমন হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর আগে ন্যাটো মিত্র ও অংশীদারদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইতোমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি আর্মর্ড ভ্যাহিক্যাল এবং ২৩০টি ট্যাংক পেয়েছে। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page