July 28, 2026, 5:24 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনীয় আজভ রেজিমেন্টের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনীয় সেনাবাহিনীর আজভ রেজিমেন্টের জাপোরিজ্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় হামলার বিস্তারিত জানায়নি। ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করা হয়েছে।

আজভ রেজিমেন্ট, ডানপন্থী ও উগ্রজাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন। এখন এটি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। গত বছর মারিউপোলে রাশিয়ার অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি পায়।

রবিবারের বুলেটিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় বাখমুতে লড়াইয়ের কথা তুলে ধরেনি। শহরটি দখলের চেষ্টা করছে রুশবাহিনী। ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তারা কার্যত ঘিরে ফেলেছে। তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page