September 22, 2026, 8:01 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের অস্ত্রের ক্ষুধা মেটাতে হিমশিম খাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো : মার্কিন দৈনিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য পৃষ্ঠপোষক দেশগুলো ইউক্রেন সরকারকে পর্যাপ্ত ট্যাংক, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারেনি।

আসন্ন বসন্তে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে বড় রকমের সামরিক অভিযান চালাবে বলে জল্পনা চলছে তা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করতে পারেনি এসব দেশ।

সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া গোপন নথি হতে এমন তথ্য পাওয়া গেছে। দৈনিক নিউ ইয়র্ক টাইমস ফাঁস হওয়া গোপন নথির বরাত দিয়ে এ খবর দিয়েছে।
মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা ধারণা করেছিলেন যে, আসন্ন রুশ-বিরোধী অভিযানে কিয়েভের জন্য ২৫৩টি ট্যাংক যথেষ্ট হবে কিন্তু এ পর্যন্ত ২০০টি ট্যাংকের আশ্বাস মিলেছে। এরমধ্যে ১৪০টি ট্যাংক সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে তৈরি এবং মাত্র ৬০টি ট্যাংক আধুনিক প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলোতে তৈরি।

মার্কিন ওই গোপন নথিতে বলা হয়েছে, আসন্ন বসন্তে ইউক্রেনের তিনটি সেরা ব্রিগেড রাশিয়ার বিরুদ্ধে বহুল কল্পিত সামরিক অভিযানে অংশ নেবে তবে প্রত্যেকটি ব্রিগেডের জন্য অন্তত এক ডজন ট্যাংক কম রয়েছে।
ইউক্রেনকে আমেরিকা যে ৩১টি ট্যাংকের প্রতিশ্রুতি দিয়েছে তা সরবরাহ করার প্রক্রিয়া জোরদার করেছে, যদিও চলতি বছরের শেষের আগে এসব ট্যাংক সরবরাহ করা সম্ভব হবে না। ব্রিটেন তার প্রতিশ্রুত এক ডজন চ্যালেঞ্জের ট্যাংক দিয়েছে এবং জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক এখনো সংস্কারের কাজ চলছে।

মার্কিন গোপন নথিতে আরো বলা হয়েছে, ইউক্রেনকে ১৫৫ মিলিমিটারের গোলাবারুদ সরবরাহের পরিমাণ কমে এসেছে। এ সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস মন্তব্য করেছে যে, “ইউক্রেনের পেটে গোলাবারুদের জন্য সীমাহীন ক্ষুধা। এই ক্ষুধা মেটানোর জন্য আমেরিকা এবং ইউরোপের অস্ত্র কারখানাগুলোর অন্তত এক বছর সময় লাগবে।”

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page