April 6, 2026, 10:56 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ওপর ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে রাশিয়া ; মিশন সফল হওয়ার দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনার ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলতি মাসের ২ তারিখে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলা চালানোর পাল্টা জবাব হিসেবে রাশিয়া এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো।

ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়া নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- আকাশ, সমুদ্র এবং ভূমি থেকে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজকে যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তার মধ্যে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যার পাল্লা দুই হাজার কিলোমিটারর বেশি।

রাশিয়ার সমস্ত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, প্রতিরক্ষার শিল্প কমপ্লেক্স ও জ্বালানিকেন্দ্রে আঘাত হানে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের অভিযান সফল হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের কয়েকটি ড্রোন-ঘাঁটি এবং বিদেশী অস্ত্র বহন করার যানবাহন ধ্বংস হয়েছে। এছাড়া, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন কেন্দ্র এবং সামরিক সরঞ্জাম মেরামতের কয়েকটি স্থাপনা ধ্বংস হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page