October 28, 2026, 4:50 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের খেরসনে খাদ্য-গোলাবারুদ ও তীব্র অস্ত্র সংকটের মুখে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খেরসন অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে পেতে রুশ বাহিনীর সঙ্গে থেমে থেমে লড়াই চলছে ইউক্রেনীয় যোদ্ধাদের। যদিও অঞ্চলটির মূল শহর কিয়েভের দখলেই আছে। এই পরিস্থিতিতে রুশ সামরিকবিষয়ক বিশিষ্ট ব্লগার রোমান সাপনকোভ দাবি করেছেন, খেরসনে কামান ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছে মস্কোর যোদ্ধারা।

এই সামরিক ব্লগারের ৭০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। শুক্রবার তিনি বলেন, খেরসনে কামান ও গোলাবারুদের যে সংকটে ভুগছেন তাকে আগেই জানিয়েছিলেন সেনারা।

ভিশনার্স চ্যানেল নামের আরও একটি রাশিয়ার ব্লগার রবিবার এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার ২০৫তম বিগ্রেড সেনাবাহিনী সংকটের মুখোমুখি। প্রকৃত সমস্যাটা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও ভালো বলতে পারবে। তবে গোলাবারুদের সংকট রয়েছে।

ওই ব্লগে আরও উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভাড়াটে রুশ বাহিনীর সংকটের পর সমস্যা উত্তরণে সামনে এগিয়ে যাবে। কিন্তু তৃতীয় মাস চলে গেছে, কিছুই বদলায়নি।

গত সপ্তাহে বিমান বিধ্বস্তে নিহত ওয়াগনারের প্রধান প্রিগোজিন বিদ্রোহের আগে সামরিক রসদ সংকট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে। পরবর্তীতে বিদ্রোহ করে বসেন প্রিগোজিন।

আরও কয়েকটি ব্লগার গ্রুপ ইউক্রেনে রুশ বাহিনীতে চলমান সংকট নিয়ে খোলাখুলিভাবেই বিষয়টি সামনে এনেছে। খেরসনের কোথাও কোথাও খাদ্য, গোলাবারুদ, অস্ত্র সরবরাহের জটিলতায় ঘাটতি দেখা দিয়েছে। অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়ছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর ২০৫তম ব্রিগেড। দিনিপ্রো নদীর আশপাশে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page