April 26, 2026, 1:05 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত ; আহত ১৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া নগরীতে বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। সেখানে একটি বেসামরিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। ইউক্রেনের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাশিয়ার দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় একটি বেসামরিক ভবনে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
এদিকে নগরীর সামরিক প্রশাসনের প্রধান আনাতোলি কুর্তিয়েভ জানান, সেখানে হামলায় ১৪ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
তিনি আরো জানান, আহতদের মধ্যে তিন বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক কিশোর রয়েছে।
ভিডিও ফুটেজে জেলেনস্কির পোস্টে জাপোরিঝিয়ার রেইকার্ট হোটেলের কাছে গাড়ি পুড়ে যেতে দেখা যাচ্ছে। বুধবার সেখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।
কুর্তিয়েভ বলেন, হামলায় কমপক্ষে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page