March 26, 2026, 11:24 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ বোমা হামলায় ১৩জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আহত হয়েছে ৩২ জন।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ইভান ফেডোরভের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা দিনের মাঝামাঝি সময় শহরটিতে হামলা চালিয়েছে। দু’টি বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বহুতল ভবন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের রাশিয়ার ওপর ‘সন্ত্রাসের জন্য’ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যদিও রুশ সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বোমা বিস্ফোরণ স্থলের বাইরে থেকে একটি ভিডিও বার্তায় জাপোরিঝিয়ার আঞ্চলিক প্রধান ফেডোরেভ বলেছেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় এই হামলা চালানো হয়।

তিনি বলেন, দু’টি বোমা আবাসিক ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয়। এর আগে তিনি বলেছিলেন বোমা হামলায় ‘শিল্প অবকাঠামো’ টার্গেট করা হয়েছে।

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তার পাশে হতাহতদের সেবা দিচ্ছেন কিছু মানুষ। এছাড়া রাস্তায় কিছু গাড়িতে আগুন জ্বলছে এবং গাড়ির ভাঙা কাঁচ রাস্তায় পড়ে আছে জাপোরিঝিয়া ফ্রন্ট লাইনের খুব কাছেই অবস্থিত।

গতকাল বুধবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে তা জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না।’

ইউক্রেনের মিত্রদের আরো সমর্থনের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেছেন, ‘কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই এই ধরনের যুদ্ধের শান্তিপূর্ণ স্থায়ী সমাপ্তি সম্ভব।’

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page