September 28, 2026, 2:43 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ড্রোন নৌযান তৈরির কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ড্রোন নৌযান তৈরির কয়েকটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা শহরে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে যেখানে মনুষ্যবিহীন নৌযান তৈরি করা হচ্ছিল।

পশ্চিমা সমর্থন নিয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ‘ব্যাপকভাবে’ পাল্টা হামলা চালাচ্ছে বলে যখন ফলাও করে খবর প্রচারিত হচ্ছে তখন রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক ঘোষণায় বলেছে, শনিবার রাতের ওই হামলায় পূর্বনির্ধারিত সবগুলো লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। রাশিয়া বলেছে, দূরপাল্লার উন্নতমানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাগর ও আকাশ থেকে এমন কিছু স্থাপনায় হামলা চালানো হয়েছে যেগুলোতে রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চলছিল। ওডেসার কাছে এসব স্থাপনায় ক্রুবিহীন নৌযান তৈরি করা হচ্ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার শিকার স্থাপনাগুলোতে বিদেশি ভাড়াটে সেনারা অবস্থান করছিল।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সেনারা দোনেস্ক, ক্রাসনি লিমান এবং দক্ষিণাঞ্চলীয় ঝাপোরোজ্জিয়া অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রুশ সেনাদের পাল্টা হামলায় তারা বহু সেনার লাশ ও অস্ত্রসস্ত্র ফেলে পিছু হটে গেছে।

তবে রাশিয়ার এই হামলায় ওডেসার যেসব ভবন বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মধ্যে একটি অর্থোডক্স ক্যাথেড্রাল রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যন করেছে। গির্জাটি ২০০ বছরের বেশি সময় আগে ১৮০৯ সালে নির্মাণ করা হয়েছিল।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গির্জায় হামলার খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আজকের বাংলা তারিখ



Our Like Page