October 17, 2026, 9:35 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে দুইজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।  বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোস্তভ-অন-ডন নগরীতে একটি ড্রোন হামলায় আবাসিক ভবনে আগুন লাগে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, একটি অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া অংশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোস্তভ অঞ্চলের অন্য এলাকায় চালানো হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। এসব হামলায় কয়েকটি শিল্প এলাকায় আগুন ধরে যায়।

এদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন একটি যানবাহনে আঘাত হানলে এক নারী নিহত ও এক পুরুষ আহত হন। আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে এ তথ্য জানান।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। সাম্প্রতিক মাসগুলোয় দেশটি প্রায় প্রতি রাতেই কয়েক শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে।

এর পাল্টা জবাবে ইউক্রেনও প্রতি রাতে রাশিয়ার দিকে বেশ কিছু সংখ্যক ড্রোন পাঠাচ্ছে। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত জ্বালানি খাত, যা ক্রেমলিনকে এই যুদ্ধ চালাতে অর্থ যোগাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page