September 28, 2026, 2:48 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রামের দখল নিল রুশ সেনারা

রুশ সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার আরো বেশি ভেতরে ঢুকে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সেনারা বৃহস্পতিবার দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ ‘মেঝভ’ গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এটি আভদিভকা ও পোকরভস্কা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত।

আভদিভকা গ্রামটি গত ফেব্রুয়ারিতে রুশ দখলে আসে এবং রাশিয়ার সেনারা এখন পোকরভস্কা গ্রামের দিকে অগ্রসর হচ্ছে। মেজভ গ্রাম দখলের ঘটনাকে ‘বড় ধরনের বিজয়’ বলে দাবি করেছে রাশিয়া।

ওদিকে ইউক্রেন দাবি করেছে, তাদের সেনারা কুরস্ক অঞ্চলের আরো গভীরে প্রবেশ করেছে।  গত ৬ আগস্ট ইউক্রেন আচমকা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে। এখন পর্যন্ত কিয়েভের সেনারা সেখানকার নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছে। রাশিয়া ওই অঞ্চল থেকে তার সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page