September 24, 2026, 3:52 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের নতুন শহরে হামলা চালিয়েছে রাশিয়া ; ৬ জন নিহত ; আহত ২৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধার করতে কাজ করছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল।

মঙ্গলবার হামলার ঘটনা তিনি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

ভিলকুল বলেন, ক্রিভি রিহ শহরে রুশ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন।

তিনি বলেন, তাদের সঠিক অবস্থান অস্পষ্ট রয়েছে; একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে আগুন লেগেছে এবং হামলায় ক্ষতিগ্রস্ত একটি গুদামে উদ্ধার অভিযান চলছে।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক বলেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলায় তিনজন নিহত হন এবং পরে হাসপাতলে আরও তিনজন নিহত হয়েছেন। ধ্বংস হওয়া গুদামের ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরও লোক রয়েছে এবং উদ্ধারকারীরা তাদের খুঁজছেন।

তিনি বলেন, এয়ার ডিফেন্স শহরের ওপর দিয়ে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভি রিহ শহরে হামলার নিন্দা করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page