March 27, 2026, 5:40 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পক্ষে রিপোর্ট করার পরেও খেরসন শহরে আমেরিকা ও ব্রিটেনের গণমাধ্যম নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সামরিক বাহিনী খেরসন শহরে আমেরিকা এবং ব্রিটেনের কিছু গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন এবং ব্রিটেনের স্কাই নিউজ রয়েছে। এ সমস্ত গণমাধ্যম ইউক্রেনের পক্ষে নগ্নভাবে রিপোর্ট করার পরেও ইউক্রেনের সামরিক বাহিনী সেগুলোকে নিষিদ্ধ করল।

ইউক্রেনের সেনাবাহিনীর অনুমতি ছাড়া খেরসন শহরে প্রবেশ করার জন্য আমেরিকা ও ব্রিটেনের গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ সাংবাদিকদের নাম বলা না হলেও ইউক্রেনের প্রাভদা পত্রিকা জানিয়েছে যে, অন্তত ৬ জন সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে গতকাল (রোববার) জানিয়েছেন, সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মী শহরে স্থিতশীলতা প্রতিষ্ঠার আগেই সেখানে তাদের কর্মকাণ্ড শুরু করে।

জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে সাংবাদিকদের বিদ্যমান নিষেধাজ্ঞা ও সতর্কতা উপেক্ষা করে খেরসন শহরে তৎপর হতে দেখা গেছে। তিনি বলেন, যেসব সাংবাদিক সেনাবাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করে শহরে তৎপরতা চালিয়েছে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং সেগুলো আর কোনোভাবেই এখন বৈধ নয়।

সম্প্রতি রাশিয়া খেরসন শহর থেকে সেনাপ্রত্যাহার করার পর শহরটির নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনের বাহিনী।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page