October 27, 2026, 10:42 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের একটি শহরের বাজারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসের মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, কোস্তিয়ানতিনিভকা শহরে হামলার ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শিমিহাল বলেন, রাশিয়ার সৈন্যরা সন্ত্রাসী। তাদের ক্ষমা করা হবে না এবং শান্তিতে ছেড়ে দেওয়া হবে না। সবকিছুর জন্য উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে।

ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর প্রায়ই হামলা চালানো হচ্ছে বলে রুশ সেনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এর আগে গত এপ্রিলে উমান শহরে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার ঘটনায় শিশুসহ ২৩ জন নিহত হয়। তার আগে গত জানুয়ারিতে একই ধরনের হামলার ঘটনায় দিনিপ্র শহরে ৪০ জন নিহত হয়।

এদিকে একদিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত চার মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইউক্রেন। যদিও এতে সফলতা খুবই সামান্য বলা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা যায় রাশিয়া।

তারপর থেকে এখন পর্যন্ত কিয়েভকে লাখ লাখ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে দুদিনের সফরে নতুন আরও সহায়তার ঘোষণা দেবেন ব্লিঙ্কেন।

তার এই সফরের বিষয়ে নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের জন্য নতুন করে আরও এক বিলিয়ন ডলারের বেশি সহায়তা প্যাকেজ ঘোষণা করা হবে।

এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সুইগু বলেছেন, তাদের সৈন্যদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু পর ৬৬ হাজারের বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। একই সঙ্গে দেশটি ৭ হাজারের বেশি অস্ত্র খুইয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page