August 8, 2026, 10:56 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লাইমান নগরীর কাছের দু’টি গ্রামে মঙ্গলবার রাতে রাশিয়ার কামান আঘাত হেনেছে। এতে তিনজন নিহত ও দু’জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের প্রধান পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে পোস্ট করা বার্তায় বলেছেন, ‘তোরস্কে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। রাশিয়ার হামলায় জাকিত্নে আরেক বেসামরিক নাগরিক আহত হয়েছে।’
দোনেৎস্কের প্রসিকিউটর দপ্তর ফেসবুক পোস্টে বলেছে, সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে তোরস্কে প্রথম দফা এবং এর আধা ঘণ্টা পর জাকিত্নে দ্বিতীয় দফা কামান হামলা চালানো হয়।
ওই পোস্টে বলা হয়, তোরস্কে হামলায় ৬৩ থেকে ৮৮ বছর বয়সী দুই নারী এবং এক পুরুষ নিহত হয়। এ সময় তারা একটি বেঞ্চে বসেছিল।
আঞ্চলিক সামরিক কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া বার্তায় জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্রাম সেরেডিনো-বুদায় একটি আবাসিক ভবনে পৃথকভাবে চালানো ড্রোন হামলায় চারজন আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page