April 7, 2026, 10:12 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় ২ জন নিহত ; আহত ১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রমাটরস্ক শহরে রাশিয়ার হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্ণর এ খবর জানিয়েছেন। রাশিয়া এ হামলায় ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলেও তিনি অভিযোগ করেন।
দোনেৎস্ক অঞ্চলের গভর্ণর পাবলো কিরিলেঙ্কো তার সরকারি টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রুশ বাহিনী একটি পার্ক ও বেশকিছু আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় তারা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।
উল্লেখ্য, ক্রমাটরস্ক দোনেৎস্ক অঞ্চলেই অবস্থিত।
তিনি আরো বলেছেন, যত বেশি সম্ভব বেসামরিক লোককে হত্যার জন্যে তারা উদ্দেশ্যমূলকভাবে এ হামলা চালায়।
বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকেরা স্থানীয় সময় বিকেল চারটার কিছু আগে প্রায় এক সঙ্গে ১০টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
এরকিছু পরেই দুই কিলোমিটার দূরের এলাকা থেকেও আরেক দফা বিষ্ফোরণের শব্দ তারা শুনতে পান।
ক্রমাটরস্কের মেয়র আলেকজান্ডার গনচারেঙ্কো এই ক্লাস্টার বোমা হামলায় দুই জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রাশিয়া অব্যাহতভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অধিকাংশ পশ্চিমা দেশের সমর্থনে করা জাতিসংঘ চুক্তিতে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারন যুদ্ধ শেষ হওয়ার পরেও এ বোমার হুমকি রয়ে যায়।
রাশিয়া ও ইউক্রেন এ চুক্তিতে স্বাক্ষর করেনি। গত বছর ইউক্রেনে হামলা শুরুর পর থেকে জাতিসংঘ জনবহুল অঞ্চলে রাশিয়ার ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page