September 28, 2026, 3:29 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকোর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইহোর ক্লাইমেনকো বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার বেসামরিক নাগরিক এবং একজন কর্মকর্তা নিহত। আহত হয়েছেন ৩১ জন।

তিনি আরও বলেন, পোকরোভস্কে প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকারী ও একজন শিশু রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোকরোভস্কে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে পাঁচতলা একটি ভবনের উপর তলা ক্ষতিগ্রপ্ত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page