September 27, 2026, 11:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকলে পুতিনের সাথে বৈঠক করবেন না কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেমোক্র্যাটিক হোয়াইট হাউসের আশাবাদী কমলা হ্যারিস একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকলে পুতিনের সাথে শান্তি আলোচনার বিষয়ে বৈঠক করবেন না।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সিবিএস টেলিভিশনের ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এই যুদ্ধের অবসান ঘটাতে রুশ নেতার সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ইউক্রেন ছাড়া যুদ্ধের বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা নয়। ‘ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্কে ইউক্রেনের অবশ্যই একটি বক্তব্য থাকতে হবে,’ বলেন তিনি।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এর আগে পুতিনের সঙ্গে কোনো ধরণের আলোচনা প্রত্যাখ্যান করেছে।
হ্যারিস ইউক্রেন বিষয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নীতিরও সমালোচনা পুনর্ব্যক্ত করে একে ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর আক্রমণের কাছে ‘আত্মসমর্পণ’ হিসাবে বর্ণনা করেছেন।
ট্রাম্প এর আগে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের বিশাল সামরিক ও আর্থিক সহায়তার সমালোচনা করেন এবং জোর দিয়ে বলেন, তিনি পুতিনের সাথে দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছাতে পারতেন।
হ্যারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হতেন, পুতিন এই মুহূর্তে কিয়েভে বসে থাকতেন। তিনি যে বলছেন, এটি প্রথম দিনেই তিনি শেষ করতে পারতেন, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ।
কিয়েভ আশঙ্কা করছে যে এই ধরনের চুক্তিতে রাশিয়াকে পূর্ব ইউক্রেনের অঞ্চল ছেড়ে দেওয়া হবে, যে অঞ্চলটি তারা আক্রমণের পর থেকে দখল করে আছে।
এদিকে, হ্যারিস বলেন, তিনি ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের যোগদানের বিষয়ে সময় এলেই আলোচনা
করবেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page