April 12, 2026, 6:45 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বাখমুত শহরের নতুন তিন এলাকা নিয়ন্ত্রণে নিল রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের পশ্চিমের আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) ঘোষণা করেছে, বাখমুত শহরের পশ্চিমের তিনটি এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের ওপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়, এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে। ইউক্রেনের সেনাবাহিনী বাখমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বাখমুত শহরটি দুনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষই এই শহরের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ঐ শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত আট মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ এর ফলে দুনবাস অঞ্চলের অন্য অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page