October 19, 2026, 12:19 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানোর সিউলের অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানোর সিউলের অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং। গতকাল সোমবার সিউলের এমন অভিযোগের প্রেক্ষিতে সিউলের দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি।

সিউলের গোয়েন্দা সংস্থা শুক্রবার বলেছে, পিয়ংইয়ং তার মিত্র রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য দেড় হাজার সৈন্য পাঠিয়েছে। এসব বিশেষ বাহিনী ইতোমধ্যে

রাশিয়ার দুরপ্রাচ্যে প্রশিক্ষণ নিচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থাকবে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়।

জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে বলেছেন, ‘রাশিয়ার সাথে তথাকথিত সামরিক সহযোগিতার বিষয়ে আমার প্রতিনিধিদল এই ধরনের ভিত্তিহীন গতবাধা গুজবের বিষয়ে মন্তব্য করার প্রয়োজন বোধ করে না।’

সোমবার দিনের শেষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিনিধি বলেছেন, সিউলের দাবিগুলো
‘ডিপিআরকে’র ভাবমূর্তি ক্ষুণœ করা এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বৈধ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে ক্ষুণœ করার উদ্দেশে’।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠার পর থেকে পিয়ংইয়ং এব মস্কো মিত্র ছিল এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে আরো ঘনিস্ট হয়ে ওঠে।

এদিকে সিউল এবং ওয়াশিংটনদীর্ঘ দিন ধরে দাবি করে আসছে কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তথাকথিত সেনা মোতায়েনের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page