April 25, 2026, 3:22 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ব্লাড ব্যাংকে রাশিয়ার বোমা হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে বোমা হামলা করেছে রাশিয়া। হমালায় হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। খারকিভ অঞ্চলে শনিবারের এই হামলায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধাপরাধ একাই রুশ আগ্রাসন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যথেষ্ট।’

হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। দেশটি এর আগেও বেসামরিকদের লক্ষ্যবস্তু করার কিংবা কোনো প্রকার যুদ্ধাপরাধের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

অপরদিকে কুপিয়ানস্ক শহর এবং আশেপাশের জনবসতিগুলো রুশ সেনারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালানোর প্রথম কয়েক দিনে দখল করেছিল। গত সেপ্টেম্বরে ইউক্রেন পাল্টা আক্রমণ করে এলাকাটি মুক্ত করে।

সামাজিক মাধ্যমের একটি পোস্টে জেলেনস্কি অপরাধীদের ‘পশু’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের পরাজিত করা প্রত্যেকের জন্য সম্মানের বিষয়, যারা জীবনের মূল্য দেয়।’

জেলেনস্কি আরও বলেছেন, শনিবার রাশিয়া পৃথকভাবে পশ্চিম খমেলনিৎস্কি অঞ্চলে একটি বৈমানিক সংস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কৃষ্ণ সাগরে ১১ জন ক্রু সদস্যসহ একটি রুশ ট্যাংকারে হামলা চালানোর পর ইউক্রেনকে অভিযুক্ত করে মস্কো। অভিযোগের পরপরই ইউক্রেনে এই ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার মেরিটাইম কর্মকর্তারা জানিয়েছেন, কের্চ প্রণালীতে ওই হামলায় সিগ ট্যাংকারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

কের্চ প্রণালী কৃষ্ণ সাগর এবং আজভ সাগরকে সংযুক্ত এবং ক্রিমিয়াকে আলাদা করেছে। হামলার বিষয়ে ইউক্রেন প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে ইউক্রেনের নিরাপত্তা সেবার একটি সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page