September 20, 2026, 3:41 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের মারিউপোলে ১০ হাজারের বেশি কবরের সন্ধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার দখলকৃত বিধ্বস্ত মারিউপোলে নতুন করে ১০ হাজার ৩০০ কবরের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

এপি’র তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা তিনগুণ হতে পারে। কারণ প্রতি কবরের পাশে আরও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। এপি গত মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে মারিউপোলে প্রচুর কবরের সন্ধান পেয়েছে।

এক সময়ের কোলাহলপূর্ণ ইউক্রেনের এই শহরটি এখন অনেকটাই ফাঁকা। রাশিয়ার বোমায় বিধ্বস্ত শহরটি। এপি বলছে, এখানকার ৫০ হাজারের বেশি বাড়ি-ঘর ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে মস্কোর।

ইউক্রেনে হামলার মাস খানেকের মাথায় মারিউপোলকে অবরুদ্ধ করে ফেলে রুশ বাহিনী। তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় শত্রুপক্ষ। কিয়েভের দাবি, শহরটি দিনের পর দিন ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনারা। হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page