September 19, 2026, 7:36 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি মস্কোর ; সংকটের মুখে আফ্রিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্রমাগতভাবে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে রাশিয়া। এই চুক্তির সমাপ্তি হলে সবচেয়ে বড় ধাক্কার মুখোমুখি হতে হবে হর্ণ অব আফ্রিকার দেশগুলোকে। সোমবার (২৬ জুন) জাতিসংঘের কর্মকর্তারা এমন আশঙ্কার কথা বলেন। এমন হলে অঞ্চলটিতে খাদ্যের দাম আরও বাড়বে এবং অনাহারে থাকবেন আরও লাখ লাখ মানুষ।

হর্ণ অব আফ্রিকার দেশগুলো হলো ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, সুদান, কেনিয়া ও দক্ষিণ সুদান। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টির কারণে দুর্ভিক্ষ থেকে রক্ষা পেলেও এখনও খাদ্য সংকটে রয়েছে অঞ্চলটির এই ৭টি দেশের প্রায় ৬ কোটি মানুষ।

বিশ্ব খাদ্য কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তা ডমিনিক ফেরেটি বলেন, ‘কৃষ্ণসাগরীয় চুক্তির মেয়াদ না বাড়ালে মারাত্মক প্রভাব পড়বে পূর্ব আফ্রিকার দেশগুলোতে।’ তিনি আরও বলেন, ‘অনেক দেশ ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল। চুক্তি শেষ হলে খাদ্যের দাম যথেষ্ট পরিমাণে বাড়বে।’

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্য চুক্তিতে সই করে রাশিয়া। চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত। মস্কো বলছে, রুশ শস্য ও সার রফতানিতে প্রতিবন্ধকতা থাকলে চুক্তি থেকে বেরিয়ে যাবে ক্রেমলিন।

গত ৩ বছরে সোমালিয়া, দক্ষিণ সুদান ও কেনিয়ার প্রায় ১ কোটি ৪ লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তাদের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page