August 7, 2026, 8:22 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সামরিক কমান্ডে হামলা চালালো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি সামরিক কমান্ডে হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) দোনেস্ক অঞ্চলের ক্রাসনোরমেস্ক সামরিক কমান্ডে হামলা চালায় রুশ সেনারা। ক্রাসনোরমেস্ক এলাকাটি পকরোভস্ক নামেও পরিচিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ক্রাসনোরমেস্কে ইউক্রেনের যৌথ বাহিনীর একটি অ্যাডভান্সড কমান্ড পোস্টে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা এই হামলার কথা নিশ্চিত করেছেন। তারা বলেছেন, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র একটি হোটেল এবং একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত এনেছে যাতে কয়েক ডজন সেনা সদস্য হতাহত হয়েছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘন্টায় দোনেস্ক অঞ্চলে কিয়েভের ২১০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া, ইউক্রেনের সেনাদের অন্তত ১৮টি হামলা রাশিয়ার সেনারা প্রতিহত করেছে। এর পাশাপাশি আরো কয়েকটি জায়গায় ইউক্রেনের হামলা প্রতিহত করেছে রাশিয়া। এসব সংঘর্ষে ইউক্রেনের কয়েকশ সেনা নিহত এবং বহু ট্যাংক, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল, পিকআপ ট্রাক এবং হাউইটজার ধ্বংস হয়েছে।

সৌদি আরবের জেদ্দা নগরীতে যখন বিশ্বের ৪০ দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে জড়ো হন তখন এসব হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page