September 29, 2026, 8:52 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি যালুঝনির সাথে  ন্যাটো জেনারেলদের গোপন বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি যালুঝনি এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জেনারেলদের মধ্যে গোপন বৈঠকের কথা নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটি বলেছে, দুপক্ষের মধ্যে এই ধরনের বৈঠক অনেকবারই হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র সামরিক উপদেষ্টা মিখাইল পোদোলিয়াক বলেন, যালুঝনি এবং ন্যাটো জোটের কমান্ডাররা চলতি মাসে বেশ কয়েকবার এ ধরনের গোপন বৈঠক করেছেন।

গতকাল (শনিবার) ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান জানিয়েছে, ন্যাটো জোটের শীর্ষ পর্যায়ের কমান্ডাররা পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের একটি গোপন স্থান সফর করেছেন। ১১ দিন আগে ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি যালুঝনি এবং তার পুরো কমান্ড টিমের সঙ্গে ন্যাটো জেনারেলরা গোপন বৈঠক করেন।

এই রিপোর্ট প্রকাশের পর পোদিয়ালাক গতকাল ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, এ ধরনের বহু বৈঠক হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের সামরিক কৌশল যথেষ্ট নমনীয় রাখা হয়েছে যাতে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া যায়।

আজকের বাংলা তারিখ



Our Like Page