October 28, 2026, 4:01 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক যৌন নির্যাতন ; ব্যবস্থা নেয়ার আশ্বাস উপ প্রতিরক্ষামন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনা কমান্ডারদের পক্ষ থেকে নারী সৈনিকদের কাছ থেকে যৌন সুবিধা গ্রহণের বাধ্যতামূলক রেওয়াজ চালু হয়েছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে। দৈনিকটি বলেছে, ইউক্রেনের নারীদেরকে দু’টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে।

গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক মাত্রায় দুর্নীতি ও যৌন নির্যাতনের এই তথ্য উঠে এসেছে।

বিষয়টিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, কোনো নারী সৈনিকের পক্ষ থেকে কোনো কমান্ডারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে তিনি ব্যক্তিগতভাবে পুলিশের সহযোগিতায় বিষয়টি তদন্ত করবেন। তিনি যেকোনো যৌন নির্যাতনের তথ্য তাকে জানানোর জন্য নারী সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের নারী সৈনিক ওলেনা বিলোজের্স্কা

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনা কমান্ডাররা তাদের অধীনস্ত নারী সৈনিকদেরকে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর নির্দেশ দেন। নির্দেশ পালনে অপারগ নারী সৈনিকদের মানসিক চিকিৎসা নিতে পাঠানো হয় অথবা তাদের স্বামীদেরকে যুদ্ধে নিহত হওয়ার জন্য ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়া হয়।

২৭ বছর বয়সি ইউক্রেনের নারী প্লাটুন সার্জেন্ট নাদিয়া হারান সাহসি ভূমিকা নিয়ে সেনা কমান্ডারদের যৌন নির্যাতনের এই তথ্য গার্ডিয়ানকে সরবরাহ করেছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তিনি বিষয়টি নিয়ে নাদিয়ার সঙ্গে কথা বলবেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page