April 11, 2026, 12:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের সেনার মাথা কাটার ভিডিও নিয়ে বিশ্বে তোলপাড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের এক সেনার মাথা কেটে নেয়ার ভিডিও সামনে এসেছে। রাশিয়া জানিয়েছে, ভিডিও ঠিক কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যায়, রাশিয়ার সেনা ইউক্রেনের এক সেনাকে ধরে তার মাথা কেটে নিচ্ছে।

এই ভিডিও সামনে আসার পর রাশিয়ার প্রসিকিউটার জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। এরপরই উপযুক্ত ব্যবস্থা নেয়া সম্ভব। তদন্তকারী সংস্থা ভিডিওটি যাচাই করে দেখবে। তারা তাদের মত জানাবার পর প্রসিকিউটার জেনারেলের অফিস তাদের রায় দেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ভিডিওটি ভয়ংকর। তবে আগে চা যাচাই করে দেখতে হবে। বলা হচ্ছে, অসরকারি বাহিনী ওয়াগনারের কম্যান্ডার আন্দ্রে মেডভেডেভ ভিডিওটি দেখে যে মাথা কাটছে তাকে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই সেনা তার সাবেক সহকর্মী।

রাশিয়ার মানবাধিকার সংগঠন গুলাগু ডট নেট এর প্রতিষ্ঠাতা ভ্লাদিমিক ওসেছকিন জানিয়েছেন, মেডভেডেভ বারবার ভিডিওটি দেখেছেন, তারপর তিনি স্পষ্টভাবে তার সাবেক সহকর্মীকে চিহ্নিত করেছেন। মেডভেডেভ এখন সুইডেনের জেলে বন্দি।

তবে, ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগঝিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুরোপুরি মিথ্যা কথা। এর সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই। জাতিসংঘের মানবাধিকার অফিসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, এটাই একমাত্র এরকম ঘটনা নয়।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেহারা কতটা অমানবিক। ফ্রান্স জানিয়েছে, এই ঘটনা বর্বরোচিত। চেক প্রেসিডেন্ট জানিয়েছেন, যদি ভিডিও ঠিক হয়, তাহলে রাশিয়ার সেনা নিজেদের আইএস জঙ্গিদের স্তরে নামিয়ে এনেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার (১২ এপ্রিল) তার ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ‘আমরা কিছুই ভুলছি না। আমরা এই হত্যাকারীদের ক্ষমা করব না।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page