October 28, 2026, 8:34 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের হাতে এফ-১৬ যুদ্ধবিমান; ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় তৈরি প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে গত রোববার নেদারল্যান্ড ও ডেনমার্ক কিয়েভকে যুদ্ধবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দেশ দুটির এই সিদ্ধান্ত অনুমোদন করে মার্কিন সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) গতকাল (মঙ্গলবার) এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, নেদারল্যান্ড থেকে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে।

এদিকে, ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ডেনমার্ক।

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী বলেছে, স্কাইস্ত্রোপে ডেনমার্কের সামরিক বিমানঘাঁটিতে আটজন ইউক্রেনীয় পাইলটকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে আরও ৬৫ জন সেনা এসেছেন। তাদেরকে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিসও ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছে।

ইউক্রেনের হাতে এই মুহূর্তে সোভিয়েত আমলের কয়েকটি যুদ্ধবিমান আছে। রাশিয়াকে মোকাবিলা করার জন্য সেগুলো যথেষ্ট নয়। তাই যুদ্ধের শুরু থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছিল কিয়েভ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page