October 17, 2026, 10:50 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ১৯৩টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, এক রাতের মধ্যে ইউক্রেনের মোট ১৯৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে এসব হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছে।

মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে লিখেছে, ‘রোববার রাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের ১৯৩টি ড্রোন ধ্বংস করেছে।’

সীমান্তবর্তী ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে জানান, পোগার গ্রামে একটি মিনি বাসে ড্রোনের আঘাতে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী।

রুশ সামরিক বাহিনী মোট ৪৭টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন সীমান্তবর্তী ব্রিয়ানস্ক এলাকায়। এছাড়াও ৪০টি ভূপাতিত করেছে মস্কো অঞ্চলে। মন্ত্রণালয়ের তথ্যমতে, সেগুলোর অধিকাংশই রাজধানী লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণাঙ্গ আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া বিশেষ করে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক লক্ষ্য করে প্রায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

পাল্টা পদক্ষেপ হিসেবে, ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালাপনি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page