October 30, 2026, 11:56 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৭ গ্রাম পুনরুদ্ধারের দাবি প্রত্যাখ্যান করল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি গ্রামে দেশটির সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। কিয়েভ এসব গ্রাম রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করার যে দাবি করেছিল তাও প্রত্যাখ্যান করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, ভেলিকা নোভোসিলকা শহরের কাছে ইউক্রেনের সেনারা তিনটি আলাদা হামলা চালিয়েছিল এবং রাশিয়ার সেনারা তার সবগুলো ব্যর্থ করে দিয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত দোনেস্ক অঞ্চলের এসব গ্রাম সোমবার পুনর্দখলের দাবি করেছিল ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দোনেস্কের প্রতিবেশী জাপোরিজ্জয়া অঞ্চলের লেভাদনে গ্রামেও ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে।

এর আগে সোমবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছিলেন, তার দেশের সেনাবাহিনী এসব অঞ্চলের সাতটি গ্রাম পুনর্দখল করেছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ারও টেলিগ্রাম অ্যাপে দেয়া এক বার্তায় দাবি করেছিলেন, ‘সাতটি গ্রাম মুক্ত’ করা হয়েছে।

এর আগে জেলেনস্কি গত শনিবার ঘোষণা করেন, রাশিয়ার বিরুদ্ধে  তার দেশ পাল্টা হামলা শুরু করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এতদিন কিয়েভ রুশ হামলা প্রতিহত করে আসছিল। এই প্রথম ঘোষণা দিয়ে পাল্টা হামলা শুরু করল ইউক্রেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page