September 20, 2026, 10:47 am
শিরোনামঃ
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে আমেরিকান পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র হবে বৈধ লক্ষ্যবস্তু : রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে সেগুলো রুশ সেনাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (বুধবার) ওয়াশিংটনের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পেট্রিয়ট অবশ্যই রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হবে তবে তিনি গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে তেমন কিছু বলতে চান না। পেসকভ বলেন, মার্কিন সরকারের সিদ্ধান্তের বিষয়টি এখনো নিশ্চিত নয়।

এর আগে মঙ্গলবার গণমাধ্যম খবর দিয়েছিল যে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করছে। এই ক্ষেপণাস্ত্র হাতে পাওয়ার ব্যাপারে গত কয়েক মাস ধরে ওয়াশিংটনকে অনুরোধ করে আসছিল ইউক্রেন।

নাম প্রকশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছিল যে, ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে তবে এখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের স্বাক্ষর প্রয়োজন।

গত মাসে পেন্টাগন বলেছিল, ইউক্রেনের অনুরোধ বাইডেন্ট প্রশাসন বিবেচনা করছে। তবে, সে সময় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, আমেরিকা যদি ইউক্রেনে প্রেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে অবিলম্বে সেগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page