September 26, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে আরো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র হামলা হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর বলেছেন, আরো অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে নতুন ধরনের হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আবেদন করার প্রেক্ষাপটে পুতিন একথা বলেন।

ক্ষেপণাস্ত্র হামলা আশঙ্কায় ইউক্রেনের পার্লামেন্ট অধিবেশন হয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার পর উভয় দেশের নেতাদের পক্ষ থেকে পাল্টা-পাল্টি বিবৃতি আসছে।

কিয়েভ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ইউক্রেনের দিনিপ্রো শহরে রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মাত্র একদিন পর পুতিন বলেছেন, নতুন করে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা চালানো হবে।

পুতিন টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে সামরিক প্রধানদের জানিয়েছেন, ‘আমরা রাশিয়ার ওপর নিরাপত্তা হুমকির পরিস্থিতির ধরন দেখে যুদ্ধের পরিস্থিতি বুঝে এসব পরীক্ষা চালিয়ে যাবো।’

তিনি আরো বলেছেন, রাশিয়া পরীক্ষামূলক অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার বলেছেন, নতুন হুমকি মোকাবিলায় তিনি ইতোমধ্যে তার মিত্রদের কাছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য চেয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার রাশিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত হওয়ার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বার বার যুদ্ধে ‘শান্ত’ থাকার এবং ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page