October 7, 2026, 10:27 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে জার্মানির লিওপার্ড ট্যাংক ধ্বংসকারী সেনাদের বোনাস দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীকে হটিয়ে দিতে দুই মাস আগে ইউক্রেনকে সর্বাধুনিক লিওপার্ড-২ ট্যাংক দেয় জার্মানি। এছাড়া যুক্তরাষ্ট্র পাঠায় ব্র্যাডলি সাঁজোয়া যান।

পরিকল্পনা অনুযায়ী, গত ১০ জুন দোনেৎস্কে ট্যাংক নিয়ে রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করার চেষ্টা করে ইউক্রেনীয় সেনারা। তবে এ সময় মাইন বিস্ফোরণ ও ড্রোন হামলায় বেশ কয়েকটি ট্যাংক হারায় তারা। সঙ্গে কয়েকটি সাঁজোয়া যানও ক্ষতিগ্রস্ত হয়।

আর যেসব সেনা জার্মান ট্যাংক ও মার্কিন যুদ্ধযান ধ্বংস করেছেন তাদের বোনাস দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১৬ জুন) এ ব্যাপারে রুশ মন্ত্রণালয় বলেছে, ‘সামরিক অভিযানে সশস্ত্র বাহিনীর যে সেনারা লিওপার্ড ট্যাংক, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর অন্যান্য দেশে তৈরি সাজোঁয়া যান ধ্বংস করেছে তাদের বোনাস দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ৩১ মে পর্যন্ত ইউক্রেনীয় ও পশ্চিমাদের ১৬ হাজার ১টি যুদ্ধাস্ত্র ধ্বংস করায়— সব মিলিয়ে ১০ হাজার ২৫৭ জন সেনাকে পুরস্কৃত করা হয়েছে।

একটি সাঁজোয়া যান ধ্বংসের জন্য ৫০ হাজার রুবল বা ৬০০ ডলার এবং একটি ট্যাংক ধ্বংসের জন্য ১ লাখ রুবল বা ১ হাজার ২০০ ডলার পুরস্কার দেওয়া হচ্ছে।

রুশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকেই বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের বোনাস দেওয়া হচ্ছে। লিওপার্ড ট্যাংক ও ব্রাডলি যান ধ্বংসকারী সেনারা এর অংশ হিসেবেই এই বোনাস পেয়েছেন। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান



Our Like Page