March 6, 2026, 1:20 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে পেন্টাগন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর-পেন্টাগন। কেননা এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মজুদের ওপর প্রভাব ফেলবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই রয়ে গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, অক্টোবরের শুরুতে ওয়াশিংটনে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে হোয়াইট হাউসে হয়পেন্টাগনের মূল্যায়ন পৌঁছে দেওয়া হয়েছিল।

ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্রগুলো চায়েছে। টমাহকের পাল্লা প্রায় ১৬০০ কিলোমিটার। এটি সাধারণত জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয়দের প্রশিক্ষণ এবং মোতায়েনের পদ্ধতিসহ বেশ কয়েকটি অপারেশনাল বিষয় এখনো পর্যালোচনাধীন রয়েছে।

পেন্টাগনের মূল্যায়নকে বেশ কিছু ইউরোপীয় মিত্র ইতিবাচকভাবে দেখেছে। তারা বলেছে, এটি একটি উদ্বেগ দূর করেছে। এখন ট্রাম্প যদি স্থানান্তরের অনুমোদন, দেন তবে দ্রুত সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, টমাহক যুক্তরাষ্ট্রের নিজেদেরই প্রয়োজন।

সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস এবং পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন বছরের শেষ নাগাদ দূরপাল্লার হামলা ক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে পুতিন ও রুশ কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছেন, কিয়েভে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ সংঘাতকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধির’ দিকে নিয়ে যেতে পারে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page