September 27, 2026, 4:59 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার হামলায় ৭ জন নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটির আগে আরও দুইজন নিহত হয়েছেন। ইউক্রেনের ঝাপোরিজজিয়া অঞ্চলের মেয়র ইউরি মালাশকো বলেন, অরিখিভ নামে ছোট শহরে এক স্কুলে ত্রাণ বিতরণের কাজ করা হতো। সেখানে গত রোববার হামলা চালিয়ে রাশিয়া।

মালাশকো রাশিয়ার এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, তারা একটি মানবিক ত্রাণ সরবরাহের কেন্দ্রে হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে নিহত তিন নারীর বয়স ৪৩, ৪৫, ৪৭ বছর এবং আরেক পুরুষের বয়স ৪৭ বছর।

দেশটির জরুরি পরিষেবা জানায়, এরপরেই নিহতের সংখ্যা বেড়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা পরবর্তীতে গতকাল সোমবার বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে জানায়, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে তিনজনকে উদ্ধার করে। তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন ছিল না। এরপরেই নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০ এর বেশি দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page