August 4, 2026, 8:09 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত এবং অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেয়র বরিস ফিলাটোভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় দিনিপ্রো নগরীর ‘কয়েকটি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।’

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কিয়েভের আকাশসীমায় ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ধ্বংসাবশেষ পড়ে একটি ২৪ তলা ভবনে আগুন ধরে যায়। এতে অন্তত দু’জন আহত হয়েছে।
এদিকে আঞ্চলিক গভর্নর ওলেগ সিনিগুবভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম নগরী খারকিভে একটি গ্যাস পাইপলাইন বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এর আগে, ইউক্রেনের বিমান বাহিনীও সুম এবং পোলতাভার উত্তরাঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানিয়েছিল। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page