September 27, 2026, 11:24 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

মঙ্গলবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্স।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ড্রোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালাচ্ছে।  দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসা এবং মাইকোলাইভ, দোনেৎস্ক,  খেরসন, জাপোরিঝিয়া অঞ্চলগুলো রাশিয়ান ড্রোন হামলার ঝুঁকির মধ্যে রয়েছে।

এছাড়া পোলতাভা, চেরকাসি, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ এবং কিরোভোহরাদ অঞ্চলে আক্রমণ করার জন্য রাশিয়া ব্যালিস্টিক অস্ত্রও ব্যবহার করতে পারে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী।

বেশ কয়েক দফায় এই আক্রমণ হওয়ার আশঙ্কা থাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে দাবি করছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে, নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউক্রেনজুড়ে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page