March 6, 2026, 1:21 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগে রাশিয়ান সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের একজন যুদ্ধবন্দিকে হত্যার অভিযোগে রাশিয়ান এক সৈন্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার নিরাপত্তা কর্মকর্তাদের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।  ইউক্রেনে কোন রুশ সৈন্যের যাবজ্জীবনের এটাই প্রথম ঘটনা।

ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে একজন দখলদারকে, বিশেষ করে একজন প্রতিরক্ষা বাহিনীর সৈন্যের মৃত্যুদণ্ডের জন্য এই ধরণের শাস্তি দেওয়া হয়েছে।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটররা জানান, ২৭ বছর বয়সী রাশিয়ান সৈন্য দিমিত্রি কুরাশভ ‘গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণকারী একজন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্যকে হত্যা করেছে।’ পরে কুরাশভকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়।

২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা।

কিয়েভ বারবার মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আত্মসমর্পণের পর যুদ্ধবন্দিদের হত্যা করার অভিযোগ এনেছে। তারা  একে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

জাতীয় পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিওতে বৃহস্পতিবার আদালতে বিচারক সাজা পড়ে শোনানোর সময় ওই আসামীকে আদালত কক্ষে একটি কাচের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ইউক্রেন কেবল রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতাদেরই নয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলার পর থেকে সংঘটিত যুদ্ধাপরাধের জন্যও দায়ী সাধারণ সৈন্যদেরও আটক করতে চাইছে।

গত সপ্তাহে, কিয়েভ একজন বন্দি রাশিয়ান নাবিককে ভিলনিয়াসের কাছে হস্তান্তর করেছে। তাকে যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে।

একজন লিথুয়ানিয়ান নাগরিকের বিরুদ্ধেও মামলা করা হবে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page