August 1, 2026, 4:30 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে যুদ্ধ করেছেন দিমিত্রি পেসকভের ছেলে : ওয়াগনার গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধ করা ভাড়াটে সেনাদের বাহিনী ওয়াগনার গ্রুপ এক চাঞ্চল্যকর দাবি তুলে ধরে বলেছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের এক ছেলে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেছেন, তার নেতৃত্বাধীন রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানির হয়ে যুদ্ধ করেছেন পেসকভের সন্তান।

প্রিগোঝিনের বরাত দিয়ে রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর জানিয়েছে। প্রিগোঝিন বলেন, “আমি একজনকে চিনি যিনি [ক্রেমলিনের মুখপাত্র] দিমিত্রি পেসকভ যাকে এক সময় একজন পুরোপুরি লিবারেল ব্যক্তি মনে করা হতো।”

ওয়াগনার গ্রুপের প্রধান আরো বলেন, “আমি যদি ভুল করে না থাকে তাহলে তার ছেলে জীবনের একটি সময় আমেরিকা অথবা ইংল্যান্ডে কাটিয়েছে। …পেসকভ একদিন আমাকে বলেন, তাকে নিয়মিত গোলন্দাজ সৈনিক হিসেবে ভর্তি করে নাও।” প্রিগোঝিন আরটিকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, “যাই হোক, পেসকভের ছেলে যুদ্ধে খুব ভালো করেছে। একজন নিয়মিত বন্দুকধারী হিসেবে হাঁটু পর্যন্ত কাদার মধ্যে নেমে শত্রুর বিরুদ্ধে গুলি চালিয়েছে।”

প্রিগোঝিন অবশ্য এ সম্পর্কে আর কোনো তথ্য জানাননি। এমনকি পেসকভের ছেলের নামও উল্লেখ করেননি। এছাড়া, দিমিত্রি পেসকভও তার ছেলে সম্পর্কে ওয়াগনার গ্রুপ প্রধানের দাবির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে আরটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রিগোঝিন দিমিত্রি পেসকভের যে ছেলের বর্ণনা দিয়েছেন তার সঙ্গে তার বড় ছেলে নিকোলাই পেসকভের মিল রয়েছে। গত বছর যুদ্ধের শুরুতে আমেরিকা নিকোলাই পেসকভরের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করে যা পরে অনুসরণ করে আমেরিকার ইউরোপীয় মিত্ররা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page