September 28, 2026, 8:05 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে শিশুসহ ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ছয়জন নিহত হয়েছে। এক শিশু এবং তার বাবা-মা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১৩ আগস্ট) ওই হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। হামলার বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। খবর আল জাজিরার।

ইগোর ক্লিমেনকো বলেন, শিরোকা বালকা শহরে তিন প্রাপ্ত বয়স্ক এবং একটি শিশু নিহত হয়েছে। তিনি বলেন, একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের ২৩ দিন বয়সী কন্যা সন্তান শত্রুদের কামানের গোলার আঘাতে নিহত হয়েছে।

এছাড়া হামলায় আহত ওই দম্পতির ১২ বছর বয়সী ছেলে সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বেশ গুরুতর। এদিকে স্তানিসলাভ শহরে রাশিয়ার হামলায় আরও দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। ক্লিমেনকো রাশিয়ার উদ্দেশে বলেন, সন্ত্রাসীদের অবশ্যই থামতে হবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কারস্ক অঞ্চলে তারা ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে। এর মাত্র কয়েক মিনিট আগেই বেলগোরোদ জেলায় আরও একটি ড্রোন ধ্বংসের দাবি করা হয়। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই ড্রোনটি ভূপাতিত করা হয়।

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়। পোকরোভস্কে প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়। দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার এক কর্মকর্তা নিহত হন। এছাড়া আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকারী ও একজন শিশু রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পোকরোভস্কে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। একটি ভিডিওতে দেখা গেছে, পাঁচতলা একটি ভবনের ওপর তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page